গয়নার যত্ন
আনুষঙ্গিকের প্রতিটি গয়না হাতে গড়া। একটু যত্ন নিলে এগুলো অনেক দিন নতুনের মতো থাকে।
পরার সময়
- সাজগোজের একদম শেষে গয়না পরুন। পারফিউম, লোশন, হেয়ার স্প্রে আর মেকআপ আগে সেরে নিন।
- গোসল, রান্না, ঘর মোছা বা ঘুমের আগে গয়না খুলে রাখুন।
- পানি, ঘাম আর সাবান থেকে গয়না দূরে রাখুন।
রাখার সময়
- প্রতিটি গয়না আলাদা করে, মুখ বন্ধ ছোট প্যাকেটে বা বাক্সে রাখুন। এতে বাতাস কম লাগে আর ঘষাও লাগে না।
- শুকনো জায়গায় রাখুন। বাথরুমে বা ভেজা জায়গায় রাখবেন না।
পরিষ্কার করার নিয়ম
- পরার পর নরম, শুকনো কাপড় দিয়ে আলতো করে মুছে রাখুন।
- পানি, সাবান, টুথপেস্ট বা কোনো কেমিক্যাল দিয়ে ধোবেন না।
অক্সিডাইজড গয়না
অক্সিডাইজড গয়নার কালচে আভাটাই এর সৌন্দর্য। সময়ের সঙ্গে রং একটু গাঢ় বা হালকা হওয়া স্বাভাবিক, এটা গয়নার ত্রুটি নয়।
সুতার কাজের চুড়ি ও গয়না
- একেবারেই ভেজাবেন না। ভিজে গেলে ছায়ায় শুকিয়ে নিন, রোদে বা হেয়ার ড্রায়ারে নয়।
- ধারালো কিছুর সঙ্গে ঘষা লাগলে সুতা উঠে যেতে পারে, তাই আলাদা করে রাখুন।
গয়না নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের জানান। আমাদের Facebook পেজে মেসেজ করুন।